Saturday, July 22, 2017
চীনা নারীকে ধর্ষণ: সিঙ্গাপুরে বাংলাদেশির জেল
প্রবাসী স্বামীর সঙ্গে দেখা করতে সিঙ্গাপুরে আসা এক চীনা নারীকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৩২) নামের এক বাংলাদেশিকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে তাকে ৯ বার বেত্রাঘাতেরও আদেশ দেওয়া হয়েছে।
সিঙ্গাপুুরের 'চ্যানেল নিউজ এশিয়া'র খবরে বলা হয়েছে, আদালতে বিচারাধীন অবস্থায় অভিযোগ স্বীকার করে নেওয়ায় বুধবার বাংলাদেশি নির্মাণ শ্রমিককে এই সাজা দেয়া সিঙ্গাপুরের হাইকোর্ট।
খবরে বলা হয়, ৪৪ বছর বয়সী ওই চীনা নারী তার প্রবাসী স্বামীর সঙ্গে দেখা করতে গত বছর ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুরের গেইলাংয়ে যান। পাশের বাড়িতে থাকতেন আনোয়ার।
২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারির ঘটনা। ওইদিন বেলা ১১টার দিকে আনোয়ার একটি টুথব্রাশ হাতে নিয়ে তার ওই প্রতিবেশীর দরজায় নক করেন। ওই নারীর স্বামী তখন বাসায় ছিলেন না। আনোয়ার টুথপেস্ট চাইলে ওই নারী টুথপেস্ট আনতে ওয়াশরুমে যান। এই ফাঁকে আনোয়ার ঘরে প্রবেশ করে দরজা আটকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের বাইরের সাতটি কেন্দ্র থেকে ২৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৪৪ জন পাস করেছে। পাসের হার ৯৪ দশমিক ২১ শত...
-
জাপানের চিঠি: আমাদের চিকুনগুনিয়া, জাপানের লাল পিঁপড়া চিকুনগুনিয়ার গুনাহ বাংলাদেশের রাজধানী ঢাকায় আবাসন গেঁড়েছে। আর জাপানে এস...

No comments:
Post a Comment